ঘি ভাত খেতে চান পেলে!

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ কী থাকবে তাঁর মেনুতে ? তাই নিয়ে কয়েকদিন ধরেই চলেছে জল্পনা। ফুটবল সম্রাট কী খেতে ভালবাসেন ? চিকিৎসকদের পরামর্শ কী? নিষেধাজ্ঞাই বা কী ?
রবিবার সকালে শহরে এসে তাজবেঙ্গলেই উঠেছেন পেলে। সেখানে তাঁর মেনুতে নাকি থাকছে ঘি-ভাত। ভাত যে বাঙালির খুব প্রিয়, তা জানেন ফুটবল সম্রাট। তাই এখানে এসে ঘি-ভাতই খেতে চেয়েছেন। তাজবেঙ্গলের শেফ সেই ব্যবস্থাই করছেন।

ghi bhat

কলকাতায় এসেছেন, রসগোল্লা খাবেন না? কলকাতার দই খাবেন না ? হোটেল সূত্রে খবর, পঁচাত্তর বছরের পেলের খাওয়ার ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা থাকলেও তাঁকে কলকাতার মিষ্টিও খাওয়ানো হবে। তবে কী কী মিষ্টি, তা পেলে খাওয়ার পরেই বোঝা যাবে।

Previous post পেলে, তুমি কার?
Next post সোনালী আলোয় ভেসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *