কর্নাটকের দ্বিতীয় ভাষা কিন্তু বাংলা

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ পাহাড়ে তৃতীয় ভাষা কী হবে?‌ তাই নিয়ে কতই না বিতর্ক। রাজ্য চেয়েছিল, তৃতীয় ভাষা হিসেবে পড়ানো হোক বাংলা। খারিজ করে দিয়েছে মোর্চা। তাদের দাবি, বাংলা চাপিয়ে দেওয়া চলবে না। তাদের পছন্দের তালিকায় নেপালি, হিন্দি, ইংরেজি। এই বাংলার দুই জেলায় বাংলা তৃতীয় ভাষাও নয়। কিন্তু আপনি কি জানেন কর্নাটকের দ্বিতীয় সরকারি ভাষা কী?‌ অবিশ্বাস্য হলেও তার নাম বাংলা।
এই আইটি শহরে অন্তত দশ লাখ বাঙালির বসবাস। অনেকেই এসেছিলেন চাকরিসূত্রে। তাঁদের হাত ধরে এসেছেন পরিবারের লোকেরাও। কেউ কেউ এসে গিয়েছেন ব্যবসা করতে। সবমিলিয়ে কর্নাটকে বেশ জাঁকিয়েই বসেছে বাঙালিরা। এখানে বাঙালিদের নানারকম সংগঠন আছে। একসঙ্গে মিলেমিশে দুর্গাপুজো যেমন হয়, তেমনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই আছে। এখানকার বেশ কিছু সিনেমা হলেই বাংলা ছবি চলে। সেই ছবি বেশ ভালই ব্যবসা করে। বাঙালি শিল্পীদের মাঝে মাঝেই যেতে হয় বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে।

censor3
এবার সেখানে বাংলা চলচ্চিত্র উৎসব। ১৬–‌১৮ জুন, তিনদিনে পাঁচ পরিচালকের সাতটি ছবি। থাকছে অতনু সান্যালের দুটি ছবি— অ্যাবি সেন ও রূপকথা নয়। শেখর দাসের নয়নচাপার দিনরাত্রি, যোগাযোগ। অনিকেত চট্টোপাধ্যায়ের শঙ্কর মুদি। শতরূপা সান্যালের অন্য অপলা। বৌদ্ধায়ন মুখোপাধ্যায়ের তিন কাহন। থাকবেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, ব্রাত্য বসু। এছাড়াও প্রতিটি ছবির শুরুতে ছবি নিয়ে কথা বলবেন পরিচালকরা। শেষে দর্শকদের নানা প্রশ্নের উত্তরও দেবেন। এক ছাদের তলায়, একসঙ্গে এতগুলি ছবি। বাঙালিয়ানাকে যেন আরও একধাপ উস্কে দেবে এই চলচ্চিত্র উৎসব।

Previous post ‌বাংলা শিখতে আপত্তি কীসের?‌
Next post আশির দশক:‌ মনকা রেডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *