মুখুজ্যের সঙ্গে আলাপ

ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। অমরত্ব পাওয়া এই লাইনগুলি লিখেছিলেন পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। দেখতে দেখতে তেরো বছর হয়ে গেল। তাঁর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত তুলে ধরলেন ময়ূখ নস্কর। পড়ুন, ভাল লাগবে।

বাবার মতোই আগলে রাখতেনঃ রমলা

নিজের হাতে রান্না করে খাওয়াতেন জ্যোতি বসুকে। জ্যোতিবাবুর জন্মদিন মানেই তাঁর অন্যরকম ব্যস্ততা। প্রতিবার ইন্দিরা ভবনে এই দিনটা পালন করতেন। স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন রমলা চক্রবর্তী। উঠে এল জ্যোতিবাবু সম্পর্কে অনেক অজানা কথা।

জ্যোতিবাবু বনের বড় বাঘের মতোঃ বুদ্ধদেব গুহ

গত বছর জ্যোতি বসুর জন্মদিনে ইজেডসিসি-তে একটি অনুষ্ঠান। সেখানে জ্যোতি বাবুকে শ্রদ্ধা জানিয়ে একটি ভাষণ দিয়েছিলেন বর্ষীয়াণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ। একেবারে ভিন্নধর্মী একটি ভাষণ। গত বছর বেঙ্গল টাইমসে ছাপা হয়েছিল। তার কিছু নির্যাস এবারও তুলে ধরা হল ।

অভিনন্দন ইমরান, যেটা আপনি বুঝলেন, সেটা বাকিরা বুঝল না?

অজয় পয়ড়্যা প্রথমেই অভিনন্দন জানাতে চাই বিধায়ক আলি ইমরানকে। এই তরুণ বিধায়কের সঙ্গে আলাপ নেই। তবে গত কয়েক বছর ধরে বিধানসভায় তাঁর লড়াকু ভূমিকার কথা কিছুটা হলেও কাগজ পড়ে জেনেছি।...

ফ্রি ওয়াইফাই নয়, বরং মোবাইল নিষিদ্ধ করুন

শান্তনু বটব্যাল এই সরকার যে কী করতে চাইছে, বোঝা যায় না। শিক্ষা নিয়ে রীতিমতো ছেলেখেলা চলছে। একেকদিন একেক রকম নিয়ম। নিজেরাই নিয়ম করছে। আবার বদল করছে। কোন নিয়ম চালু করলে...

মদ নিষিদ্ধ হোকঃ ফের ঝড় তুললেন ভিক্টর

বিধানসভায় তিনিই বিরোধীদের অন্যতম মুখ। কিন্তু সেই আলি ইমরান (ভিক্টর) অন্য এক অঙ্গিকার করে বসলেন। বললেন, কৃষ্ণ শিশুপালকে কথা দিয়েছিলেন, একশোটা অপরাধ ক্ষমা করবেন। আমিও কথা দিচ্ছি, সরকার মদ নিষিদ্ধ করুক, আগামী একবছর বিধানসভায় সরকারের বা মুখ্যমন্ত্রীর কোনও সমালোচনা করব না। বিধানভায় তাঁর স্মরণীয় বক্তৃতার নির্যাস পড়ুন বেঙ্গল টাইমসে।

আরও একটা ভুল, আর কত ভুল করবেন?

বাংলায় জোট ছিল। কই, কেরলে ক্ষমতায় আসতে তো সমস্যা হয়নি। বা কেরলে কংগ্রেসের সঙ্গে লড়াই হয়েছে। বাংলার গ্রামাঞ্চলে বাম-কংগ্রেস একসঙ্গে মিছিল করতে সমস্যা হয়নি। নিচুতলার কর্মীরা বাস্তবতা বোঝেন, বোঝেন না ঠান্ডা ঘরের নেতারা। তাই কর্মীদের মনোভাব বা আবেগ না বুঝেই আরও একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন। লিখেছেন রক্তিম মিত্র।।

ন্ঈমু্দ্দিনের না লেখা চিঠি

অমল দত্ত থাকতে আমি! প্লিজ, ক্ষমা করুন। আমাকে আপনারা পরেও মোহনবাগান রত্ন দিতে পারবেন। কিন্তু এবার এই সম্মানটা অমলদাকে দিন। সেই পুরস্কার আমি তুলে দেব। সেটাই হবে আমার গুরুদক্ষিণা। নঈমুদ্দিনের বয়ানে মোহনবাগান কর্তাদের এমনই এক আর্জি জানালেন ময়ূখ নস্কর।

ফ্রি ওয়াই ফাই! কে বুদ্ধি দিল ভাই?

ফ্রি ওয়াই ফাইয়ের লোভ দেখিয়ে ছাত্রদের কলেজে ডেকে আনতে হবে? শিক্ষার মান এতটা নেমে গেল ? যদিও বা আসে, তাকে ক্লাসে পাঠানো যাবে ? সে তো কমনরুমে বা ক্যান্টিনে বা ফাঁকা গাছের তলায় মনের সুখে ওয়াই ফাইয়ের পরিষেবা নেবে। পার্থবাবুকে অনুরোধ, না বুঝে ঘোষণা করেছেন। এবার আসল সমস্যা বুঝে সেই ঘোষণা প্রত্যাহার করুন। জ্বালাময়ী লেখা লিখেছেন সুজিত দে।

যেখানেই তারুণ্য, সেখানেই সাফল্য, এই সহজ সত্যিটা বুঝলেন?

দুদিনের রাজ্য কমিটির সভা। জোট নিয়ে নানা তাত্ত্বিক আলোচনা। তর্ক-বিতর্ক। পলিটবুরো, গণতান্ত্রিক কেন্দ্রীকতা। ভারি ভারি সব আলোচনা। বিপর্যয়ের আসল কারণগুলো নিয়ে আলোচনাই হল না। কোথায়, কেন সাফল্য, সেটুকুও আড়ালেই থেকে গেল। বিপর্যয়ের পরেও অন্য একদি দিকে আলো ফেললেন স্বরূপ গোস্বামী।।