বেঙ্গল টাইমস। ই–‌ম্যাগাজিন। ১৭ জানুয়ারি সংখ্যা

১৭ জানুয়ারি। দিনটি বাঙালির কাছে বয়ে এনেছে দুটি দঃসংবাদ। ২০১০ সালের এই দিনে প্রয়াত হয়েছিলেন জ্যোতি বসু। ঠিক তার চার বছর পর এই দিনে চির নির্বাসনে চলে যান সুচিত্রা সেন।...

বেঙ্গল টাইমস। বিশেষ পাহাড় সংখ্যা।।

শীত এলেই বাঙালির মন উড়ু উড়ু। সেই আবেগকে সম্মান জানিয়েই এবার বেঙ্গল টাইমসের বিশেষ পাহাড় সংখ্যা। এবার শুধুই ভ্রমণ। তবে, চেনা কক্ষপথে নয়। পাহাড়ের কিছু অচেনা ঠিকানায়। শহুরে পর্যটন কেন্দ্রে নয়, মূলত পাহাড়ি গ্রামের দিকে। এই পাহাড় সংখ্যা পিডিএফে আপলোড করা হল। নীচের লিঙ্কে ক্লিক করলেই পড়তে পারবেন। অথবা, নীচে প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন। সেখান থেকেও পড়তে পারেন।

বেঙ্গল টাইমস। ই–‌ম্যাগাজিন। গল্পের সরণি

বিভিন্ন পত্রিকা মাঝে মাঝেই গল্প সংখ্যা প্রকাশ করে। বেঙ্গল টাইমস কি গল্প সংখ্যা প্রকাশ করতে পারে না!‌ আলবাত পারে। তাতে হয়তো নামী লেখকদের নামের ভীড় থাকবে না। কিন্তু গল্পের আমেজ তো থাকবে। বেঙ্গল টাইমসের যাঁরা নিয়মিত লেখক, তাঁদেরই কিছু গল্প নিয়ে এবারের সংকলন। বিশেষ ভৌতিক গল্প, প্রেমের গল্প, পুজোর গল্প, কিশোর গল্প— এমন তকমা এঁটে নয়। চেষ্টা করা হয়েছে নানা স্বাদের গল্পকে দুই মলাটের মধ্যে আনার। গল্পের সরণিতে আপনার যাত্রা শুরু হোক।

বেঙ্গল টাইমস। ই–‌ম্যাগাজিন। ১৬ নভেম্বর সংখ্যা

এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। সেই কলকাতাকে আমরা কতটুকু চিনি?‌ সেটাই এবারের ই ম্যাগাজিনের প্রচ্ছদ কাহিনি। তবে এটা বিশেষ সংখ্যা নয়। রাজনীতি, সাহিত্য, বিনোদন, খেলা, পর্যটন, স্পেশ্যাল ফিচার— সবমিলিয়ে...

বেঙ্গল টাইমস। দীপাবলি সংখ্যা।

শারদ উৎসবের পর এবার দীপাবলি। আবার স্বমহিমায় হাজির বেঙ্গল টাইমস। ৬০ পাতার ই ম্যাগাজিন। রাজনীতি, সাহিত্য, খেলা, ফিচার, বিনোদন, ভ্রমণ–‌সহ বিভিন্ন আকর্ষণীয় বিভাগ। পিডিএফ আপলোড করা আছে। দেওয়া আছে ওয়েবলিঙ্কও।

বেঙ্গল টাইমস।। শারদ সংখ্যা ২০২৪

দেখতে দেখতে দশ বছর হয়ে গেল। এই নিয়ে টানা দশ বছর পুজোয় আত্মপ্রকাশ করল বেঙ্গল টাইমস। চাইলে হয়তো আগেই বের করা যেত। কিন্তু এই বিলম্ব কিছুটা ইচ্ছাকৃত। পুজোর গন্ধ গায়ে মেখেই ডালা মেলে দিল বেঙ্গল টাইমস।

বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। ১২ সেপ্টেম্বর সংখ্যা

বেঙ্গল টাইমসের এবারের সংখ্যায় অনেকটা জায়গাজুড়ে উঠে এসেছে আর জি কর কাণ্ড। চিকিৎসকরা, সমাজের নানা স্তরের লোকেরা যে আন্দোলন করছেন, নানা আঙ্গিক থেকে সেই আন্দোলনে আলো ফেলার চেষ্টা। উঠে এসেছে কিছু অপ্রিয় প্রশ্নও। প্রশাসন, তদন্তকারী সংস্থা, আদালত— সবাই নিজেদের ভূমিকার আত্মসমীক্ষা করুন।

***
৪০ পাতার বিশেষ ই–‌ম্যাগাজিনটির পিডিএফ আপলোড করা হল। ওয়েবলিঙ্কও দেওয়া হল।

বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। ১৬ আগস্ট সংখ্যা

❏‌ অসল বন্ধু কে, সিঙ্গুর একদিন ঠিক বুঝবে ❏‌ কমরেড, ফিরে চলুন সেই বিকেলে ❏‌ বিতাড়িত ন্যান্যোর আত্মকথা ❏‌ যে কথা বুদ্ধবাবু কখনই বলেননি ❏‌ সিবিআই দেখে উল্লসিত!‌ আমরা সত্যিই...

জ্যোতি বসু স্মরণে

জ্যোতি বসুর স্মরণে বেঙ্গল টাইমসের বিশেষ ই–‌ম্যাগাজিন। নানা আঙ্গিক থেকে কিংবদন্তিকে দেখার চেষ্টা। ৪০ পাতার পিডিএফ। সঙ্গে ওয়েবলিঙ্ক।