শুধুই উত্তম ? বাকিরা ? তাঁদের কথা ভুলে যাবেন ?

উত্তম কুমারকে বড় করতে গিয়ে আমরা অহেতুক বাকিদের ছোট করে ফেলি। ভুলে যাই সেই সময়টাকে। প্রত্যেকেই যেন একেকজন দিকপাল। কাকে ছেড়ে কার কথা বলবেন ? অথচ, সেই মানুষগুলো উত্তমের আড়ালেই থেকে যান। সেই পরিমণ্ডলে কারা ছিলেন ? তুলে আনলেন সরল বিশ্বাস।

এই তৎপরতা যদি আগে দেখাতেন!

গত কয়েক বছরে অনেক শিক্ষক, অধ্যাপক আক্রান্ত হয়েছেন। কলেজে কলেজে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভূমিকায় সরকারকে কখনও দেখা যায়নি। দেরিতে হলেও যদি শুভবুদ্ধি আসে, মন্দ কী ? যদি শুভবুদ্ধি ধার করাও হয়, তাই বা মন্দ কী ?

উত্তম কুমার শেষ, বাংলা ছবিও শেষ

বিতর্কঃ উত্তম কুমার শেষ, বাংলা ছবিও শেষ। পক্ষে-বিপক্ষে বেশ কিছু চিঠি এসেছে। আজ দুটি চিঠি প্রকাশ করা হল। দুটিই ভিনরাজ্য থেকে পাঠানো। আগামী সাতদিনে আরও কিছু লেখা প্রকাশিত হবে। আজ প্রথম কিস্তি।

এবার পঞ্চায়েত সমিতিও হাতছাড়া তৃণমূলের

উত্তরবঙ্গে এবার পঞ্চায়েত সমিতির হাতবদল। কোচবিহার জেলায়। ৪৫ জনের মধ্যে ২৩ জন যোগ দিলেন বিজেপিতে, সেই তালিকায় রয়েছেন সভাপতিও। লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোনও পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল তৃণমূলের।

নিজের দলের আনা অনাস্থাতেই সরতে হল সৌমিককে

পুর নির্বাচন ছিল কার্যত প্রহসন। চেয়ারম্যান হয়েছিলেন সৌমিক সোসেন। তার পরেও দল ভাঙানো, হুমকি দেওয়ার ভুরি ভুরি অভিযোগ। দুর্নীতি, কাটমানি, ঔদ্ধত্য— এসব তো ছিলই। দলের আনা অনাস্থাতেই সরে যেতে হল কীর্তিমান সৌমিককে।

রাজ কাপুরের প্রস্তাব ফিরিয়েই ভুল করেছিলেন!

কলকাতার মহানায়ক বলিউডে সফল হতে পারলেন না কেন ? অনেকে বলেন রাজ কাপুরের ষড়যন্ত্র। কেউ বলেন, উত্তম নিজেই দায়ী। ভুল লোকের খপ্পরে পড়েছিলেন। আসলে ঠিক কী হয়েছিল ? অনেক অজানা দিক উঠে এল এই প্রতিবেদনে।

কাল এসে যাচ্ছে আনন্দমেলা

অন্যান্যবার জুলাইয়ের শুরুতেই এসে যায়। এবার কিছুটা দেরি। ২৬ জুলাই বাজারে এসে যাচ্ছে আনন্দমেলা। বাঙালির পুজো সংখ্যা অভিযান শুরু। থাকছে সাতটি উপন্যাস। ছোট গল্প, কমিক্স, আকর্ষণীয় ফিচার তো আছেই।

কজন ডাক্তার অগ্নীশ্বর দেখেছেন?

যে কোনও ডাক্তারের উচিত, ডাক্তারি পেশায় আসার আগে অগ্নীশ্বর দেখা। মেডিকেল কলেজগুলির উচিত, ছাত্রদের আগে অগ্নীশ্বর দেখানো। মহানায়কের নামে মেট্রো স্টেশন করার থেকে সেটা বেশি জরুরি। এই নিয়ে ভিন্ন স্বাদের একটি লেখা। লিখেছেন সজল মুখার্জি।

শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে এমন বেমালুম মিথ্যে বলা যায়!

টিভিতে ছবি উঠেছে। পরিষ্কার দেখা যাচ্ছে, শোভন, বৈশাখী নেমে এলেন, পার্থকে গাড়িতে তুলে দিলেন। টিভিতে সেই দৃশ্য দেখানোও হল। এরপরেও গায়ের জোরে অস্বীকারের কোনও দরকার ছিল? এর পরেও এমন মিথ্যের বেসাতি করা কোনও দরকার ছিল? তৃণমূল মহাসচিব যা খুশি বলুন, তাতে কোনও আগ্রহ নেই। কিন্তু তিনি তো রাজ্যের শিক্ষামন্ত্রীও। সেই কথাটা কি ভুলে গেলেন!

কাল থেকেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে

বৃষ্টির জন্য অপেক্ষা এবার বোধ হয় ফুরোলো। কোথাও কোথাও এর মধ্যেই বৃষ্টি শুরু। দক্ষিণবঙ্গ ভিজবে শুক্রবার থেকেই। নিম্নচাপ আসছে। একদিকে উত্তরবঙ্গ ভাসছিল, অন্যদিকে দক্ষিণবঙ্গ চাতক পাখির মতো অপেক্ষা করছিল বৃষ্টির জন্য। অবশেষে, স্বস্তির বৃষ্টি আসতে চলেছে।