বাস কতদূরে, জানতে পারবেন মোবাইলেই

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ আপনি বাসের জন্য অপেক্ষা করছেন। আরও অপেক্ষা করবেন নাকি ট্যাক্সি নিয়ে নেবেন ? নাকি অন্য বিকল্প খুঁজে নেবেন। এই সিদ্ধান্ত এবার আরও সহজে নিতে পারবেন। কারণ, সরকারি বাসের গতিবিধি আপনি আরও সহজে জানতে পারবেন।

cstc

একটি অ্যাপস তৈরি করছে সি এস টি সি। সি এস টি সির কোন রুটের বাস ডিপো থেকে ছাড়ল, সেই বাসটি এখন কোথায় আছে, জানা যাবে সেই অ্যাপস থেকে। নিজেই বুঝতে পারবেন, অপেক্ষা করা উচিত হবে কিনা। তবে এর জন্য দরকার স্মার্ট ফোন। আর সেই ফোনে সি এস টি সি-র ওই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। আপাতত শুধু সি এস টি সি বাসের ক্ষেত্রেই এই পরিষেবা পাওয়া যাবে। আগামীদিনে অন্যান্য পরিবহন সংস্থাও এই পথে হাঁটতে পারে।

 

Previous post প্রশিক্ষণ ছাড়াই শিক্ষক নিতে পারবে রাজ্য
Next post নেতাজি নথি প্রকাশ্যে আনার দাবি পরিবারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *