‌শতবর্ষে হেমন্ত, বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ্য

সত্যজিৎ রায় ও মান্না দের জন্ম শতবর্ষ কার্যত নিঃশব্দেই পেরিয়ে গেল। লকডাউনের জন্য কোনও অনুষ্ঠান কো দূরে থাক, অনেকে জানতেও পারেননি। টিভি ও কাগজগুলিও অদ্ভুতভাবেই নীরব ছিল। না ছিল আলাদা ম্যাগাজিন। না ছিল ক্রোড়পত্র। এমনকী টিভিতেও দায়সারা গোছের দু–‌একটি অনুষ্ঠান।

এবার আরও একটি জন্ম শতবর্ষ কার্যত নিঃশব্দেই পেরিয়ে যেতে চলেছে। ১৬ জুন হেমন্ত মুখোপাধ্যায়ে জন্ম শতবর্ষ। কিংবদন্তি এই শিল্পীর স্মরণে কতকিছু করা যেত। কিন্তু কোনও মহলেই বিরাট কোনও উদ্যোগ চোখে পড়ছে না। ম্যাগাজিনগুলি যথারীতি বন্ধ। মূলস্রোত কাগজগুলিও খুব একটা উদারতা দেখাবে বলে মনে হয় না। জন্মদিনের দিন হয়ত একটা বা দুটো লেখা থাকবে।

hemanta2

অথচ পাঠকের সামনে এখন অনেক সময়। হেমন্তকে নিয়ে কত অজানা কথা। কত মানুষ কাছ থেকে দেখেছেন। সেগুলো তুলে আনার এটাই তো উপযুক্ত সময়। অথচ, কী টিভি, কী কাগজ, সর্বত্রই এক অদ্ভুত উদাসীনতা। বেঙ্গল টাইমস তার সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে। হেমন্তর জন্মদিনের আগেই প্রকাশিত হবে বিশেষ হেমন্ত সংখ্যা।

প্রিয় পাঠক, এখানে আপনিও লিখতে পারেন। উঠে আসুক হেমন্তর জীবনের নানা অধ্যায়। নির্দিষ্ট কোনও দিকে আলো ফেলুন। প্লিজ, উইকিপিডিয়া দেখে জীবনী বা তথাকথিত ‘‌রচনা’‌ লিখে পাঠাবেন না।

লেখা পাঠানোর ঠিকানা:‌

bengaltimes.in@gmail.com

Previous post মহুয়া, গাজোয়ারি করে পঞ্চায়েত দখল করলে যে এরকম প্রধানই জুটবে
Next post এখন পরিযায়ীরা ভিলেন হয়ে গেলেন!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *