বেঙ্গল টাইমস প্রতিবেদন:
সব জেলাতেই কম বেশি বিপর্যয়। তৃতীয় শক্তি হয়েই সন্তুষ্ট থাকতে হল বামেদের। অধিকাংশ জেলাতেই দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ — তিনটি স্তরেই এগিয়ে বিজেপি।
এর মাঝে কিছুটা হলেও মুখ রক্ষা করলেন চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান (ভিক্টর)। একমাত্র ব্লক, যেখানে সব আসনেই বামেরা প্রার্থী দিতে পেরেছেন। শুধু তাই নয়, সারা রাজ্যে বামেরা একটিই জেলা পরিষদে জিতেছেন। সেটি চাকুলিয়ায়।
বেঙ্গল টাইমসে আগেই লেখা হয়েছিল ভিক্টরের প্রতিরোধের কথা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ— তিনটি ক্ষেত্রেই মোটামুটি সাফল্য পাওয়া গেছে। জেলা পরিষদে জেতাটা বড় সাফল্য। গোটা রাজ্যে যখন ভরাডুবি, তখন এই একটি কেন্দ্র কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে।
