বই তো কিনলেন, তারপর!‌

বইমেলা প্রায় ফুরিয়ে এল। স্বভাবতই বইপত্র নিয়ে আলোচনা চলবে। অনেকেই নতুন নতুন বই কিনলেন। এবার পড়াও শুরু হয়ে যাবে। কোন বইটা কেমন লাগল?‌ কী বিষয়বস্তু, চাইলে পাঠকদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন।
চাইলে বেঙ্গল টাইমসের মাধ্যমে সেই লেখককে খোলা চিঠিও লিখতে পারেন। আপনি লিখে পাঠান আপনার অভিজ্ঞতা। সংশ্লিষ্ঠ লেখকের কাছে সেই লেখার লিঙ্ক আমরা পৌঁছে দেব। তবে প্রথাগত বুক রিভিউ নয়। আপনি লিখুন একেবারেই আপনার নিজস্ব অনুভূতির কথা। অকারণ প্রশস্তি নয়, অকারণ আক্রমণও নয়। যা মনে হচ্ছে, তাই লিখুন।

book fair6

‌শুধু যে নতুন বই নিয়েই আলোচনা, এমন নয়। বইটি হয়ত পাঁচ বছর আগের, কিন্তু আপনি নতুন কিনলেন, নতুন পড়লেন। সেই অভিজ্ঞতাও উঠে আসতে পারে। সার্বিকভাবে বইমেলার নানা গল্প ও অভিজ্ঞতাও উঠে আসতে পারে।

আপনার লেখা পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়।

bengaltimes.in@gmail.com

book-banner-strip

Previous post ভোটাভুটিকে স্বাগত জানানোই উচিত
Next post আপনার বেড়ানোর কথা, আপনিই লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *