বইপ্রেমী!‌ লিটল ম্যাগ মেলায় আসুন

সুমিত চক্রবর্তী

little magazine2
বইমেলা এলে আর দেখতে হচ্ছে না। সব পথে এসে যেন মিশে যায় বইমেলায়। ময়দানেই হোক বা মিলন মেলায়। কাতারে কাতারে মানুষের ভিড়। কজন বই কেনেন, আর কজন আলিবাবার বিরিয়ানির লাইনে দাঁড়ান, তা নিয়ে জোর তর্ক হতেই পারে।
অন্তত যাঁরা বইপ্রেমী, তাঁরা শীতের রোদ গায়ে মেখে একটু কলেজ স্কোয়ার থেকে ঘুরে আসুন। এমনিতে কলেজ স্ট্রিট চত্বরে বারো মাসই বইমেলা। তবু দোকানে দোকানে ঢুকে বই বাছার নানা হ্যাপা। কিন্তু যদি বইমেলা হয়, তখন স্টলে স্টলে হানা দেওয়াই যায়।
শুরু হয়ে গেছে লিটল ম্যাগাজিন মেলা। রাজ্যের নানা প্রান্ত থেকে বেরোচ্ছে অসংখ্য পত্রিকা। কত বিষয় বৈচিত্র‌্য। কত লড়াই, খেটেখুটে তৈরি কত লেখা। সেইসব বই একটু উল্টে পাল্টে দেখবেন না?‌ বাণিজ্যিক বইয়ের সেই মোড়ক হয়ত নেই। প্রচারেও অনেক পিছিয়ে। কিন্তু বিষয় গভীরতায় হয়ত খুব পিছিয়ে নয়। বরং কিছুটা এগিয়েই।
যাঁরা সারা বছর সাহিত্য চর্চা করেন, বইপত্রের খোঁজ রাখেন, তাঁরা নিশ্চয় আসবেন এই মেলায়। বইপ্রেমী হলে আপনিও চলেই আসুন। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।।

Previous post সঞ্জয় সেন কিছুই বোঝেন না, যত বুঝি আমরা!‌
Next post অযোধ্যা পাহাড় এবং আমরা তিনজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *