কজন হলে গিয়ে উত্তমের ছবি দেখেছেন?

রাজেশ মুখার্জি
উত্তম কুমারের নাম শুনলেই বাঙালি এমন একটা ভান করে, যেন কতই না জানে। অথচ, এর মধ্যে একটা অদ্ভুট ফাঁকিবাজি রয়ে গেছে। নতুন প্রজন্মের কথা ছেড়ে দিন। যারা মাঝবয়সী, তাদের জিজ্ঞেস করুন তো, উত্তমের কোনও ছবি হলে গিয়ে দেখেছেন কিনা। আমি নিশ্চিত, দশজনের মধ্যে অন্তত নজন দেখেননি।
হয়ত বলবেন, হলে ওইসব ছবি চলে না। চলে না কেন ? আসলে, চললেও লোকে দেখতে আসবে না। এটা বুঝতে পেরেও হল মালিকরা চালান না। এমনকি যে মাল্টিপ্লেক্সের রমরমা, সেখানেও উত্তমের ছবি নিয়ে সাতদিনের উৎসব হচ্ছে না কেন ? দেখি লোকে কেমন দেড়শো টাকার টিকিট কেটে ছবি দেখতে যায়!

uttam kumar6

হ্যাঁ, নন্দনে প্রতিবছর চলে। আমরা কজন জানি ? কজন দেখতে যাই ? এতই যদি চাহিদা থাকত, তাহলে নন্দন টু-এর ছোট হলে কেন ? কেন নন্দন ওয়ানে নয়? আসল কারণটা শিল্পী সংসদও জানে। হল ভর্তি তো দূরের কথা, অর্ধেক টিকিটও বিক্রি হবে না।
না, দোষটা উত্তম কুমারের নয়। বদলে যাওয়া সময়ের এটাই প্রকৃত ছবি। কিন্তু এই সহজ ব্যাপারটা অনেকে মানতে চান না। তাঁরা ভাবেন, উত্তম কুমারের পর বোধ হয় বাংলা ছবিই হয়নি। এটা ভেবে তাঁরা কী আনন্দ পান, কে জানে।

Previous post বাসটা আরও একবার মিস হয়ে গেল, কমরেড
Next post আগে উত্তম, পরে বলিউড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *