এ প্রজন্ম দুর্ভাগা, তারা মন্দাকিনীকে পেল না

আশির দশকের সানি লিওন কে?‌ একমুহূর্তও না ভেবে বলে দেওয়া যায়, মন্দাকিনী। তাঁকে নিয়ে কত কিশোরের কত সপ্নের সাম্রাজ্য। আশির দশক সিরিজে এবারের লেখা সেই মন্দাকিনীকে নিয়ে। লিখেছেন রাহুল বিশ্বাস।।

আশির দশক। পাড়ায় বায়স্কোপ এসেছে। বায়স্কোপ মানে সিনেমান্য। বায়স্কোপ হল একধরণের বাক্স। তাঁর গায়ে ছটা আটটা ফুটো থাকে। ফুটোতে চোখ দিয়ে ভিতরে দেখতে হয়। বায়স্কোপওয়ালা বাইরে থেকে একটা হাতল ঘোরাতে থাকে। তার তালে তালে বাক্সের ভিতরে ভেসে একের পর এক ছবি। বেশিরভাগই নায়ক নায়িকার ছবি। কখনও কখনও কুতুবমিনার, তাজমহল, ভিক্টোরিয়া।
পথের পাঁচালি সিনেমায় অপুকে বায়স্কোপ দেখতে দেখা যায়। আশির দশকের পর আর কখনও বায়স্কোপ দেখিনি। যাই হোক, মূল কথায় আসি। পাড়ায় বায়স্কোপ এসেছে। কচিকাঁচারা দেখতে ছুটেছে। হঠাৎ এক আধদামড়া ছুটে এল। বাচ্চারা অবাক! গোঁফ উঠি উঠি করছে। এ আবার এখানে কেন? বায়স্কোপওয়ালাও অবাক। ভাবল ছোকরার বয়স হলেও মনে মনে শিশু।

mandakini4
বলল, এসো বাবু দেখবে এসো। ছোকরা তখন চুপি চুপি বলল, মন্দাকিনীর ছবি আছে তো? তাহলে দেখব। বায়স্কোপওয়ালা খচে বোম! সে বলল, আছে। কিন্তু যে ছবি চাইছ তা নেই। অন্য ছবি।
এত দূর পড়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ছোকরা মন্দাকিনীর কোন ছবি দেখতে চাইছিল? হ্যাঁ সেই স্নান দৃশ্য। সম্পূর্ণ বস্ত্রাবৃত, কিন্তু তা নগ্নতারও অধিক। সেই একটা দৃশ্যের জন্যই মন্দাকিনী যুগ যুগ জিও। দাউদের সঙ্গে প্রেম করল কি না

mandakini2
করল, সব ফালতু কথা। মন্দাকিনী মানেই রাম তেরি গঙ্গা মইলি এবং রাম তেরি গঙ্গা মইলি মানেই ওই স্নানদৃশ্য। সিনেমাটি মোটেই ভালো নয়, অভিনেত্রী হিসাবে মন্দাকিনীকেও পাশমার্ক দেওয়া যায় না। তবু সিনেমা হিট করেছিল, ওই দৃশ্যের জন্য। এখনও যদি টিভিতে রাম তেরি গঙ্গা মইলি হয়, কত তৃষ্ণার্ত হৃদয় ছোঁকছোঁক করে সেই দৃশ্য দেখার জন্য। সেখানে লতার একটা গান ছিল। সেই গানের দিকে কারও মন ছিল না, কী কথা, কী সুর, কার কণ্ঠ ভাবতে বয়েই গেছে। পর্দাজুড়ে, চেতনাজুড়ে তখন শুধুই মন্দাকিনী।

আজকের দিনের ছেলে ছোকরাদের মনে সানি লিওনকে নিয়ে যে উৎসাহ, তার থেকে অনেক বেশি উৎসাহ সে যুগে মন্দাকিনীকে নিয়ে ছিল। কারণ সানি লিওনদের পাওয়া যায় নেট খুললেই। মন্দাকিনীদের পাওয়া যেত অনেক সাধ্য সাধনা করে। অমন উপচানো সৌন্দর্য চোখের সামনে কেউ এর আগে মেলে ধরেনি।

আজও যদি গঙ্গোত্রী বেড়াতে যান, হরশিলের কাছে এসে ড্রাইভার আপনাকে বলবেন, এখানেই সেই দৃশ্যটার শুটিং হয়েছিল। শুনেছি, ওটার নামই হয়ে গেছে মন্দাকিনি ফল্‌স। আটের দশকে বেড়ে ওঠা কোনও ছেলেকে যদি জিগ্যেস করেন, সিংহাসন সমাস এবং ব্যাসবাক্য কী? সে নাও বলতে পারে। কিন্তু জিগ্যেস করুন মন্দাকিনী সমাস এবং ব্যাসবাক্য কী? সেকেন্ডের মধ্যে উত্তর পাবেন।

(‌বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ— আশির দশক:‌ ফিরে দেখা। সেই সময়ের নানা মুহূর্ত, নানা চরিত্রকে ছুঁয়ে দেখার চেষ্টা। আপনিও লিখতে পারেন আশির দশককে ঘিরে আপনার নানা অনুভূতির কথা। লেখা পাঠানোর ঠিকানা:‌ bengaltimes.in) 

Previous post আপনি না থাকলেও আপনার চোখ দুটো থাকবে
Next post ভ্যান গঘ নিশ্চয় ওপর থেকে ঈর্ষা করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *