ফেসবুকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা!‌

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ কোনও প্রেস কনফারেন্স নয়। কোনও প্রেস বিবৃতি নয়। ফেসবুকের মাধ্যমে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। বলা ভাল, মমতা ব্যানার্জি। রাজ্যসভায় কারা দলের প্রার্থী হবেন, সেই তালিকা প্রথম জানা গেল ফেসবুক ঘোষণা থেকে। ভারতীয় রাজনীতিতে এমন কাণ্ড সম্ভবত এই প্রথম।

facebook5
আগেরবার তৃণমূলের চারজনের মেয়াদ শেষ হয়েছিল। তাঁরা হলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন। দেবব্রতবাবু যে আর মনোনয়ন পাবেন না, জানাই ছিল। বাকি তিনজন পেলেন। সংখ্যার বিচারে তৃণমূল এবার পাঁচজনকে রাজ্যসভায় পাঠাতে পারবে। নতুন দুই প্রার্থী হলেন মানস ভুঁইয়া ও শান্তা ছেত্রি। এই দুটি নামই বড় চমক। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন মানস। তাঁকে মন্ত্রী করা মুশকিল ছিল। সেক্ষেত্রে তাঁকে সবং থেকে আবার তৃণমূলের টিকিটে জিতে আসতে হত। তাই তাঁকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। পাহাড়ের মুখ হিসেবে শান্তা ছেত্রির মনোনয়ন আরও বড় চমক। শুধু পাহাড় থেকে নয়, এই প্রথম উত্তরবঙ্গ থেকে কাউকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। শান্তা আগে জিএনএলএফের হয়ে তিনবার বিধায়ক ছিলেন। গত বছর বিধানসভায় তৃণমূলের হয়ে কার্শিয়াং থেকে দাঁড়িয়েছিলেন। এবার পুরভোটেও দাঁড়িয়েছিলেন। দুবারই হারতে হয়। তার পুনর্বাসন পেলেন রাজ্যসভায়।

Previous post কোথায় যেতে হয়, কোথায় যেতে নেই, সৌমিত্র জানেন
Next post ‌সেই ট্রাডিশন সমানে চলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *