‌রাজনীতির বাইরে গিয়ে রাষ্ট্রপতি খোঁজা হোক

জগবন্ধু চ্যাটার্জি

রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে নানা শিবিরে আলোচনা চলছে। অনেক নাম ভেসে উঠছে। সরকারপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করছেন। বিরোধীরা এই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে আবার একজোট হতে চাইছেন। অর্থাৎ, রাষ্ট্রপতি পদটাকে নিয়েও রাজনৈতিক টানাপোড়েন চলছে। যত দিন যাবে, এই টানাপোড়েন হয়ত আরও বাড়বে। বোঝাই যাচ্ছে, যিনি জিতবেন, তাঁর দায়বদ্ধতা থেকে যাবে যাঁরা তাঁকে জেতালেন, তাঁদের প্রতি। এবং এটুকুও বোঝা যাচ্ছে, শাসক বা বিরোধী কোনওপক্ষের কোনও সদিচ্ছা নেই। সবাই নিজেদের পছন্দের লোককে বসাতেই বেশি ব্যস্ত।

apj abdul kalam
আমার প্রস্তাব, কোনও রাজনীতির লোক নয়। অরাজনৈতিক কাউকে রাষ্ট্রপতি করা হোক। গত কুড়ি–‌তিরিশ বছরে রাষ্ট্রপতি হিসেবে আমজনতার কাছে কে সবছথেকে বেশি শ্রদ্ধা পেয়েছেন?‌ সাধারণ মানুষের কাছে সমীক্ষা করুন। আমি নিশ্চিত, অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন এপিজে আব্দুল কালাম। তিনি যে দারুণ কিছু সাফল্য দেখিয়েছেন, এমন নয়। তবু সাধারণ মানুষ তাঁকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন। তিনিও সেই ভরসার মর্যাদা রেখেছিলেন। কিন্তু তার পর কাকে করা হল?‌ সত্যি করে বলুন তো, প্রতিভা পাটিলকে রাষ্ট্রপতি মানা যায়?‌ রাষ্ট্রপতি পদটা কি খেলনা নাকি?‌ যাকে খুশি সেখানে বসিয়ে দেওয়া যায়?‌ প্রণব মুখার্জির যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। এমনকী লালকৃষ্ণ আদবানি যদি হতেন, মেনে নেওয়া যেত। কিন্তু যে সব নাম ভেসে উঠছে, সেগুলো মোটেও গ্রহণযোগ্য নয়। মোহন ভাগবত বা দ্রৌপদী মুর্মুকে যদি রাষ্ট্রপতি পদের প্রার্থী করা হয়, তাহলে বুঝতে হবে, দেশের প্রতি শাসকদলের কোনও দায়বদ্ধতা নেই। আবার বিরোধী শিবিরে শরদ পাওয়ার বা এইজাতীয় নামও গ্রহণযোগ্য নয়। দেশের মানুষ কী চায়, তা নিয়ে নেতারা কবে আর মাথা ঘামিয়েছেন?‌ নিজের লোককে বসাতে হবে, এটাই যেন বেশি প্রাধান্য পায়।
না, রাষ্ট্রপতি পদকে নিয়ে এই জাতীয় নাটক চাই না। চাই এমন একজন রাষ্ট্রপতি হোন, যাঁকে সারা দেশ শ্রদ্ধা করবে। যিনি দলমতের ঊর্ধ্বে উঠতে পারবেন। পনেরো বছর আগে একজন কালামকে পাওয়া গিয়েছিল। আজ কি তেমন কেউ নেই!
(‌এটি ওপেন ফোরামের আলোচনা। মতামত লেখকের নিজস্ব। আপনিও এই ব্যাপারে আপনার মতামত তুলে ধরতে পারেন। কাকে দেখতে চান রাষ্ট্রপতি হিসেবে?‌ কেন?‌ আপনার মতামত তুলে ধরুন। পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়। ঠিকানা:‌ bengaltimes.in@gmail.com) ‌

Previous post যদি তিনি এমন শপথ নিতেন..
Next post দেখি, এখন কেরল কেমন পাশে দাঁড়ায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *