বিশেষ উত্তম সংখ্যা

কারও কারও জন্মদিন মৃত্যুদিনের আড়ালে চাপা পড়ে যায়। তেমনই একজন মহানায়ক উত্তম কুমার। তাঁর মৃত্যুদিন বা মৃত্যুমাস জিজ্ঞেস করুন। অনেকেই সঠিক উত্তর দেবেন। কিন্তু জন্মদিন ? সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা একেবারেই কম।
হ্যাঁ, ৩ সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনেই জন্মেছিলেন মহানায়ক। বেঁচে থাকলে বয়স হত ৯১। এবছরই তাঁর নায়ক ছবির পঞ্চাশ বছর পূর্তি।

uttam kumar6

জন্মদিনে বেঙ্গল টাইমসের পক্ষ থেকেও মহানায়ককে শ্রদ্ধার্ঘ্য। তাঁর স্মরণে প্রকাশিত হচ্ছে একটি বিশেষ ই ম্যাগাজিন। নানা আঙ্গিক থেকে মহানায়কের অভিনয় জীবন ও ব্যক্তিজীবনের নানা অজানা দিক তুলে ধরা হবে। প্রকাশিত হবে তিন-চার দিনের মধ্যেই। কী কী বিষয়ে লেখা থাকছে, তা সোশাল সাইট মারফত ও বেঙ্গল টাইমস মারফত পরে জানানো হবে।

যাঁরা উত্তম কুমার ও বাংলা ছবি নিয়ে আগ্রহী, তাঁরা অবশ্যই পড়বেন। অল্প সময়ে জেনে নিন অনেক অজানা কথা। চোখ রাখুন বেঙ্গল টাইমসে।

Previous post দোকান খোলার ক্ষেত্রে ইচ্ছুক-অনিচ্ছুক দেখা হবে না কেন?
Next post সেই রহস্যময় বাঁশি আর হকিং হিলের বিচিত্র সন্ধ্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *