বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ প্রশ্ন ছুঁড়ে দিলেন ফুটবল সম্রাট। পেনাল্টি থেকে আমি কটা গোল করেছি। একজন ছাড়া কেউই সঠিক উত্তর দিতে পারলেন না। সঠিক উত্তর দিলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তাঁর হাতে একটি মোবাইল তুলে দেন ফুটবল সম্রাট।

মঙ্গলবার একেবারেই ঘরোয়া একটি অনুষ্ঠানে সামিল হয়েছিলেন পেলে। একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠান। অতিথির সংখ্যা কম, এমনকি সাংবাদিকরাও ছিলেন না। একেবারেই সেই মোবাইল কোম্পানির নিজস্ব অনুষ্ঠান। সেখানে সোনার মুকুট উপহার দেওয়া হল পেলেকে। সেই মুকুট তাঁর মাথায় পরিয়ে দিলেন দীপেন্দু বিশ্বাস।।
