বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ শিলিগুড়ি মহকুমা পরিষদে বামেদের বড় সাফল্যের ইঙ্গিত। পঞ্চায়েত সমিতি বা মহকুমা পরিষদের গণনা এখনও শুরু হয়নি। তবে গ্রাম পঞ্চায়েতের নিরিখে বেশ সফল বামেরা।

চারটি ব্লকে মোট ২২ টি গ্রাম পঞ্চায়েত। তার মধ্যে ১০ টিতে জয়ী বামেরা। ৪ টিতে জয়ী তৃণমূল। ৮ টি বোর্ড ত্রিশঙ্কু।
সেই ত্রিশঙ্কু বোর্ডগুলি স্বাভাবিক নিয়মে বেশিরভাগই বামেদের দিকেই আসার কথা। তবে সেখানে বোর্ডগঠনের মরিয়া চেষ্টা চালাবে তৃণমূল। তবে নিচুতলায় যে সাফল্য এসেছে, উপরের দিকেও তা বজায় থাকবে, এমনটাই আশা বাম শিবিরের।
