জঙ্গলের মাঝে কুঁড়েঘরের হাতছানি

ইচ্ছে হল, একঝলক গ্রাম দেখার। গ্রামে রাত কাটানোর। জঙ্গলের মাঝে গ্রামের আমেজ পেলে মন্দ কী? আবার শহুরে সাচ্ছন্দ্যও আছে। ঘুরে আসতেই পারেন জয়পুরের বনলতা রিসর্টে।

আমার হিসেব একেবারেই মেলেনি

তৃণমূলের তৃতীয়বার ক্ষমতায় আসা এক বছর হয়ে গেল। এই এক বছরে কত ঝাঁকের কই ঝাঁকে ফিরে এল। কত লোক ইট পেতে আছেন উন্নয়নে সামিল হওয়ার জন্য। বিজেপির বেলুন থেকে একটু একটু করে হাওয়া বের হচ্ছে। বামেরা একটু হলেও হারানো জমি ফিরে পাচ্ছে। যাঁরা বলছিলেন, পরিবর্তন অনিবার্য, তাঁরা নিজেদের মতকে দিব্যি গিলে ফেলছেন। কিন্তু যেটা ভেবেছিলাম, বলেছিলাম, সেটা স্বীকার করতে বাধা কোথায় ? স্রোতের বিপরীতে গিয়ে সেই স্বীকারোক্তিই উঠে এল সরল বিশ্বাসের লেখায়।