আবার দীপাবলি সংখ্যা

প্রায় প্রতি বছরই বেঙ্গল টাইমসের বিশেষ দীপাবলি সংখ্যা প্রকাশিত হয়। এবারও সেই আয়োজন থাকছে।

রাজনীতি, সাহিত্য, সিনেমা, ভ্রমণ, খেলা, স্পেশাল ফিচার–‌সবমিলিয়ে অন্তত ৫০ পাতার ই–‌ম্যাগাজিন।

চাইলে, আপনিও লেখা পাঠাতে পারেন।

লেখা পাঠানোর নিয়মাবলী:‌
১)‌ যে কোনও একটি বিষয়ে লেখা পাঠান। গল্পের ক্ষেত্রে শব্দসংখ্যা আনুমানিক ১০০০। অণু গল্পের ক্ষেত্রে ৩০০। ভ্রমণের ক্ষেত্রে ৫০০–‌১০০০। ফিচারের ক্ষেত্রে ৫০০–‌৮০০।
২)‌ লেখা পৌঁছতে হবে ১০ নভেম্বরের মধ্যে।
৩)‌ পিডিএফ নয়, ওয়ার্ড ফাইলেই লেখা পাঠান। ‌লেখার সঙ্গে প্রয়োজনীয় ছবিও পাঠাতে পারেন।
৪)‌ লেখা মনোনীত হলে ফোন বা ই মেল মারফত জানিয়ে দেওয়া হবে।
৫)‌ কোনও লেখা হয়ত মনোনীত হল। কিন্তু দীপাবলিতে প্রকাশ করা গেল না। সেক্ষেত্রে পরবর্তী কোনও সংখ্যাতেও প্রকাশিত হতে পারে।

লেখা পাঠানোর ঠিকানা:‌
bengaltimes.in@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *