যদি সোভিয়েত অটুট থাকত, যদি তার পতাকা আজও থাকত টকটকে লাল, যদি সেই দেশেই হত আজকের বিশ্বকাপ? যদি সেই দেশের জার্সিতে লেখা থাকত CCCP? আমি কি পারতাম অন্য কোনও দেশকে সমর্থন করতে? ভাসিলিসার দেশ। প্রথম প্রেমিকার দেশ। তাকে ফেলে কি অন্য কাউকে সমর্থন করা যায়? সোভিয়েতকে ঘিরে নানা নস্টালজিয়া। উঠে এল ময়ূখ নস্করের লেখায়।
চার চারটে বিশ্বকাপ। তবু তাদের জয়ে কেউ উদবাহু হয়ে নাচে না। তাদের লড়াকু, হার না মানসিকতাকে লোকে ভয় পায়। কারণ তাদের জয়ের পথে ছড়িয়ে থাকে শিল্পীর রক্ত। ভেঙে যায় ফুটবল-শিল্পের অনুরাগীদের মন। কাপ শুধু কাপ। জার্মানি তোমার মন নেই। লিখেছেন দিব্যেন্দু দে।।
একটু বৃষ্টি হলেই ভাড়া বেড়ে যাচ্ছে। সন্ধের দিকে, রাতের দিকে ভাড়া বেড়ে যাচ্ছে। এটা কেন হবে? ভাড়ার তো নির্দিষ্ট একটা নিয়ম থাকবে। কিন্তু কোনও নিয়মই মানছে না এই সংস্থাগুলি।
সৃজিত ছুটছেন মিশরে, সুইজারল্যান্ডে। কমলেশ্বর ছুটছেন আফ্রিকায়, ব্রাজিলে। কিন্তু উত্তরের এই পাহাড়ের দিকে তাঁদের পা পড়ে না। এদিকে রজনীকান্ত বেছে নিলেন বাংলার পাহাড়কে। রজনীকান্তের কাছে এই তথাকথিত বোদ্ধারা কি কিছু শিখলেন? লিখেছেন সুমিত চক্রবর্তী।।