জয় এল, কিন্তু অনেক প্রশ্নও থেকে গেল

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ আরও একটা অঘটন ঘটতেই পারত। একেবারে কান ঘেঁসে জয় বলতে যা বোঝায়, তাই। আফগানিস্তানের কাছে ভারতের যে এমন দশা হবে, সত্যিই ভাবা যায়নি। যে ভারত বলে বলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে হারায়, তারা কিনা আফগানিস্তানের কাছে এমন শোচনীয় অবস্থার মধ্যে পড়েছিল!‌ স্কোরবোর্ডে মাত্র ২২৪ রান!‌ এখানেই তো নৈতিক হার। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য যাদের সুনাম আছে, তাঁদের অনেকেরই স্ট্রাইক রেট বেশ খারাপ। কোহলি তবুও পথে আছেন। কিন্তু ধোনি, রোহিতদের কী হল, কে জানে!‌

mohammad sami
সেই রান তাড়া করে প্রায় কাছাকাছি পৌঁছেই গিয়েছিল আফগানিস্তান। বুমরা কিছুটা মুখ রক্ষা করলেন। আর শেষ ওভারে মহম্মদ শামি। তাঁর হ্যাটট্রিক নিয়ে আপাতত চর্চা হবে ঠিকই, কিন্তু ওই ওভারেও ভারতের সামনে হারার হাতছানি ছিল। বলা যায়, ২ বল আগেও জয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। ২ পয়েন্ট এল ঠিকই, কিন্তু এই জয় অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *