নজরুলের শ্যামাসঙ্গীত!‌ ভাগ্যিস এই অর্বাচীনরা জানেন না

অরিত্র গুপ্ত

পুজো আসছে, তার জানান দেয় একটা চেনা কণ্ঠস্বর। মহালয়ার ভোরে বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’। সেই কণ্ঠ, সেই মন্ত্রোচ্চারণ, সেই সুরের আবহে বাঙালি বুঝে যায়, দুর্গাপুজো এসে গিয়েছে। মহালয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে যায় এই প্রস্তুতি। রেডিও, টেলিভিশন, পাড়ার মণ্ডপ, বাড়ির পুজো—সব জায়গাতেই ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

তারপর আসে পুজো। কয়েকটা দিন আনন্দ, আড্ডা, ঘোরাঘুরি, খাওয়াদাওয়া। সেই রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ে কালীপুজো। বদলে যায় সুরের আবহ। দুর্গার আগমনী থেকে আমরা চলে আসি শ্যামাসঙ্গীতের জগতে। আর তখনই কোথাও না কোথাও বেজে ওঠে পান্নালাল ভট্টাচার্যের গান। তাঁর দরদভরা কণ্ঠে ‘আমার সাধ না মিটিল’, ‘মায়ের পায়ের জবা হয়ে’ কিংবা ‘শ্যামা মা কি আমার কালো’ শুনতে শুনতে কখন যে মনটা অন্য কোথাও চলে যায়, বোঝা যায় না।

কিন্তু এই শ্যামাসঙ্গীতের আসরে আরও একজনের উপস্থিতি থাকে। হয়তো আমরা খেয়াল করি না। তিনি কাজি নজরুল ইসলাম। ‘বল রে জবা বল’, ‘কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন’, ‘শ্মশানে জাগিছে শ্যামা’, ‘‌আর লুকাবি কোথায় মা’‌, ‘‌ভুল করেছি ও মা শ্যামা’‌, ‘‌শ্মশানে জাগিছে শ্যামা’‌,মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’‌ —একের পর এক গান আমাদের পরিচিত। ছোটবেলা থেকে শুনে আসছি। কেউ হয়তো গুনগুন করে গেয়েছেন, কেউ পুজোর অনুষ্ঠানে শুনেছেন, কেউ আবার কালীপুজোর রাতে মণ্ডপে দাঁড়িয়ে উপভোগ করেছেন। কিন্তু এই গানগুলোর রচয়িতা যে কাজি নজরুল ইসলাম, সেটা অনেকেরই জানা নেই। অবশ্য একদিক দিয়ে ভালই হয়েছে। নইলে কোনও কোনও অর্বাচীন হয়তো ফতোয়া জারি করে বসত, এই গান সনাতনী গান নয়। এই গান মণ্ডপে বাজানো যাবে না। জেহাদি, দেশদ্রোহী কত বিশেষণই না জুটে যেত। আর সেগুলোই দিনভর প্রচার হত। হাজার হাজার বিকৃত কমেন্টের বন্যা বয়ে যেত।

যে কবি ইসলামের গান লিখেছেন, হামদ-নাত রচনা করেছেন, তিনিই আবার লিখেছেন শ্যামাসঙ্গীত। শুধু লিখেছেন বললে কম বলা হয়, মায়ের কাছে সন্তানের আকুলতা, অভিমান, ভালোবাসা আর আত্মসমর্পণের অনুভূতিকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, যা ধর্মের পরিচয় ছাপিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়।

নজরুলের শ্যামাসঙ্গীতে মা কালী কখনও ভয়ঙ্করী, কখনও স্নেহময়ী। কখনও তিনি সন্তানের অভিমান ভাঙান, কখনও আবার তাঁর কাছে আশ্রয় চায় অসহায় মানুষ। ‘বল রে জবা বল’ গানে ফুলের কাছে যেন মায়ের খবর জানতে চাওয়া। আবার ‘কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন’ গানে কালোর মধ্যেই আলোর সন্ধান। কী অদ্ভুত ভাবনা! যে কালোকে অনেকে ভয় কিংবা অন্ধকারের প্রতীক মনে করেন, নজরুল সেই কালোর মধ্যেই খুঁজে পেয়েছেন আলোর উৎস।

এই গানগুলোর মধ্যে কোথাও কোনও কৃত্রিমতা নেই। নেই অন্য ধর্মের দেবীকে নিয়ে লেখার কোনও দূরত্ব। বরং আছে গভীর আত্মীয়তা। নজরুল যেন মায়ের কাছে নিজের মনের কথা বলছেন। কখনও প্রশ্ন করছেন, কখনও অভিমান করছেন, কখনও আবার শিশুর মতো আঁকড়ে ধরছেন মায়ের আঁচল। সেই আবেগই গানগুলোকে এত আপন করে তুলেছে।

একবার ভাবুন, যে সময়ে সমাজে ধর্মীয় বিভাজন ছিল, সাম্প্রদায়িকতার বিষও মাথাচাড়া দিচ্ছিল, সেই সময়ে একজন মুসলিম কবি কালীকে নিয়ে এমন গান লিখছেন, সুর দিচ্ছেন, গাইছেন। এ কোনও লোকদেখানো সম্প্রীতির বার্তা নয়। এ তাঁর নিজস্ব বিশ্বাস, তাঁর সংস্কৃতি, তাঁর শিল্পীসত্তার প্রকাশ। নজরুলের কাছে ধর্মের পরিচয়ের চেয়ে বড় ছিল মানুষের পরিচয়। তাই তাঁর কলমে যেমন এসেছে শ্যামাসঙ্গীত, তেমনই এসেছে ইসলামের গান। একই সৃষ্টিশীল মন থেকে বেরিয়ে এসেছে দুই ভিন্ন ধর্মের আরাধনার গান।

আর মজার ব্যাপার, আমরা সেই গানগুলোকে আলাদা করে ধর্মের চোখে দেখিনি। কালীপুজোর রাতে মণ্ডপে বসে যখন ‘বল রে জবা বল’ শুনেছি, তখন একবারও মনে হয়নি, এই গান লিখেছেন একজন মুসলিম কবি। গান শুনেছি, সুরে ডুবেছি, গুনগুন করে গেয়েছি। কবির ধর্মপরিচয় আমাদের আনন্দের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

হয়তো এটাই শিল্পের সবচেয়ে বড় সার্থকতা। শিল্পী তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে এমন এক জগৎ তৈরি করেন, যেখানে জাতপাত, ধর্ম, সম্প্রদায়ের দেওয়ালগুলো ক্রমশ অদৃশ্য হয়ে যায়। গান তখন আর কোনও বিশেষ ধর্মের সম্পত্তি থাকে না। হয়ে ওঠে সবার।

নজরুলের শ্যামাসঙ্গীত তাই শুধু কালীপুজোর গানের তালিকায় কয়েকটি জনপ্রিয় গান নয়। এর মধ্যে লুকিয়ে আছে বাংলার সংস্কৃতির এক বড় পরিচয়। যে বাংলায় রামপ্রসাদী গান শুনে মানুষ আপ্লুত হয়, সেই বাংলাতেই নজরুলের শ্যামাসঙ্গীত সমান ভালোবাসায় গৃহীত হয়। পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে সেই গান আরও এক অন্য মাত্রা পেয়েছে।

কালীপুজোর রাতে যখন চারদিকে আলো জ্বলে, মন্দিরে ঘণ্টা বাজে, প্যান্ডেলে প্যান্ডেলে শ্যামাসঙ্গীত ভেসে আসে, তখন হয়তো আবারও বেজে উঠবে নজরুলের কোনও গান। আমরা শুনব, গুনগুন করব। হয়তো কবির নামটাও মনে পড়বে না।

তাতে অবশ্য গানের কিছু যায় আসে না। কারণ, নজরুল তো সেই কবে ধর্মের বেড়াজাল ভেঙে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর গানই বলে দেয়, সৃষ্টির কোনও ধর্ম হয় না।

ধর্মের সীমানা পেরিয়ে শ্যামাসঙ্গীত

তাতে অবশ্য গানের কিছু যায় আসে না। কারণ, নজরুল তো সেই কবে ধর্মের বেড়াজাল ভেঙে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর গানই বলে দেয়, সৃষ্টির কোনও ধর্ম হয় না। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *