বেঙ্গল টাইমস। ই–ম্যাগাজিন। গল্পের সরণি
বিভিন্ন পত্রিকা মাঝে মাঝেই গল্প সংখ্যা প্রকাশ করে। বেঙ্গল টাইমস কি গল্প সংখ্যা প্রকাশ করতে পারে না! আলবাত পারে। তাতে হয়তো নামী লেখকদের নামের ভীড় থাকবে না। কিন্তু গল্পের আমেজ তো থাকবে। বেঙ্গল টাইমসের যাঁরা নিয়মিত লেখক, তাঁদেরই কিছু গল্প নিয়ে এবারের সংকলন। বিশেষ ভৌতিক গল্প, প্রেমের গল্প, পুজোর গল্প, কিশোর গল্প— এমন তকমা এঁটে নয়। চেষ্টা করা হয়েছে নানা স্বাদের গল্পকে দুই মলাটের মধ্যে আনার। গল্পের সরণিতে আপনার যাত্রা শুরু হোক।
