বাংলাদেশের দু–একটা অর্বাচীন বুঝিয়ে দিল, আমরা আরও বড় অর্বাচীন
বাংলাদেশের কোন এক প্রাক্তন সেনা যুদ্ধের হুঙ্কার দিলেন। অমনি আমাদের চ্যানেলে সন্ধের প্রাইম টাইমে রীতিমতো গ্রাফিক্স করে দেখানো হল, আমাদের হাতে কটা সাবমেরিন, বাংলাদেশের হাতে কটা। আমাদের কটা ফাইটার প্লেন, বাংলাদেশের কটা। আমাদের নৌবাহিনিতে কজন কাজ করে, বাংলাদেশে কজন। অর্থাৎ, দু’ঘণ্টা ধরে বোঝানো হল, ভারত বাংলাদেশের থেকে সামরিক শক্তিতে এগিয়ে। বিস্তর গবেষণা করিয়া, গবেষকরা এই সিদ্ধান্ত উপনীত হইলেন যে, গরু ঘাস খায়।
