বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। উইশফুল থিঙ্কিং

চাইলে প্রার্থীর সংখ্যা আরও বাড়ানো যেত। আরও কিছু উইশফুল থিঙ্কিং বাড়ানো যেত। রাজ্য ছেড়ে দেশের পরিসরেও উঁকি দেওয়া যেত। কিন্তু কোথাও তো একটা থামতে হয়। তাই এমন দশটি লেখাই বেছে নেওয়া হল। কোনওটা মিলবে। কোনওটা হয়তো মিলবে না। নাই বা মিলল!‌ চাওয়াটা তো মিথ্যে নয়। একটু অন্যরকম ভাবনা। পড়ে দেখুন। মতামত জানান।

ভি ফর ভিক্টর

এই বাংলায় মাস লিডার কারা?‌ এক, দুই, তিনে যাচ্ছি না। তবে এটুকু নিশ্চিত করেই বলা যায়, শাসক–‌বিরোধী সব মিলিয়ে প্রথম পাঁচে থাকবে ভিক্টরের নামটা। তবু বাংলার মানুষের কাছে নামটা ততটা পরিচিত নয়। আসলে, ভিক্টরকে একে–‌তাকে ধরে চ্যানেলে বসতে হয়নি। তাঁকে লম্বা ফেসবুক পোস্ট করতে হয়নি, নিজের ছবি সাঁটিয়ে কটা লাইক পড়ল, সেটা গুনে যেতে হয়নি।