দলবদলুদের অর্ধচন্দ্র চাই

এই রাজ্যে দলবদল যেভাবে স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে, তাতে কোথাও একটা লাগাম টানা দরকার। কে এই লাগাম টানবে?‌ স্পিকার মশাই যথার্থই ঠুঁটো জগন্নাথ। অন্য দলে কেউ গেলে মুখ্যমন্ত্রী তাঁদের ‘‌গদ্দার’‌ বলেন ঠিকই, কিন্তু অন্য দলের নির্বাচিত বিধায়ক বা সাংসদ তাঁর দলে এলে দরজা খুলে দেন।

চটকপুর এত দুর্গম থাকবে কেন?‌

চটকপুরের মতো এত সুন্দর জায়গা বঞ্চিত থাকবে কেন?‌ জিটিএ নাকি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর নাকি পর্যটন দপ্তর, কারা এই দায়িত্ব নেবে জানি না। তবে পর্যটনের স্বার্থে এবং সেই সুন্দর পাহাড়ি গ্রামের স্বার্থে দ্রুত এই রাস্তা মেরামত করা দরকার। বিষয়টি যেহেতু পর্যটনের সঙ্গে জড়িয়ে আছে, তাই পর্যটন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে নিশ্চয় তাঁরা একটা উপায় ঠিক খুঁজে বের করবেন, এই আশা রাখি।