‌মুখ্যমন্ত্রীর গাড়িতে এইসব অর্বাচীনরা কেন?‌

মুখ্যমন্ত্রী হাসপাতালে যেতেই পারেন। কিন্তু সঙ্গে নির্মল মাজিদের মতো লোকেরা কেন?‌ গত কয়েক বছরে বাংলার চিকিৎসাক্ষেত্রে সবথেকে নিন্দনীয় লোকটি কে, তা মুখ্যমন্ত্রী জানেন না?‌ এইসব লোককে সঙ্গে নিয়ে যাওয়ার অর্থ হল তাঁর নানাবিধ অপকর্কে সিলমোহর দেওয়া। এবং ভবিষ্যতেও খবরদারির লাইসেন্স দেওয়া। অথচ, এই লোকগুলিকে হাসপাতাল থেকে দূরে রাখাটা একান্তই জরুরি।