সাফ কথা, উত্তম না থাকলে সুচিত্রা অচল। অথচ হরেক বায়নাক্কা। উত্তমের থেকে বেশি টাকা চাই। পোস্টারে নাম আগে থাকবে। কিন্তু অভিনয়? সত্যিকারের মহানায়িকা হলে, অন্যদের সঙ্গে ছবি হিট হত। যেমন হত উত্তমের। সুচিত্রার অভিনয় জীবনের তিনটে সম্বল। সন্ধ্যার গান, উত্তমের অভিনয় আর ঘাড় ঘুরিয়ে চোখ টেরিয়ে তাকানো। নন্দ ঘোষের শিকার এবার সুচিত্রা সেন।
মাথা নুইয়ে রাখাটাই যখন রাজ্যের দস্তুর, তখন ওঁরা মাথা উঁচু রেখে লড়াই করার সাহস পেলেন কোথায়? ওঁদের প্রেরণা ওঁরা নিজেরাই। কোনও হোর্ডিং থেকে ওঁদের অনুপ্রেরণা ধার নিতে হয়নি। লিখেছেন সরল বিশ্বাস।।
লোকসভায় বিতর্কের মান এতটাই নেমে গেছে, মনে হচ্ছে, এমন যুক্তি তো চায়ের দোকানেই শোনা যায়। বরং চায়ের দোকানে যে ছোকরাগুলো আড্ডা মারে, তাদের পড়াশোনা, তাদের যুক্তি এদের থেকে ঢের ভাল। লিখেছেন নির্মল দত্ত।।
কুমার শানু, শান বাবুল সুপ্রিয়রা জন্মসূত্রে বাঙালি হলেও হিন্দি গান গেয়েই তাঁরা বিখ্যাত। মাঝে মাঝে খেয়ালের বশে বা ভালোবাসার টানে বাংলা অ্যালবাম বের করেন। কিন্তু সেইসব গানের বাংলা উচ্চারণ শুনলে মাথা গরম হয়ে যায়।লিখেছেন রাহুল বিশ্বাস।।
উত্তম কুমারের নাম শুনলেই বাঙালি এমন একটা ভান করে, যেন কতই না জানে। অথচ, এর মধ্যে একটা অদ্ভুত ফাঁকিবাজি রয়ে গেছে। নতুন প্রজন্মের কথা ছেড়ে দিন। যারা মাঝবয়সী, তাদের জিজ্ঞেস করুন তো, উত্তমের কোনও ছবি হলে গিয়ে দেখেছেন কিনা। আমি নিশ্চিত, দশজনের মধ্যে অন্তত নজন দেখেননি।লিখেছেন রাজেশ মুখার্জি।।